ঘরে বসেই অনলাইনে ভিসার আবেদন
দেশ বেছে নিন, কী কী লাগবে দেখে নিন, তারপর অনলাইনে আবেদন করে কাগজ জমা দিন। আবেদন কোন ধাপে আছে, নিজের ড্যাশবোর্ডেই দেখবেন।
অনলাইন আবেদন কীভাবে কাজ করে
ছয়টি সহজ ধাপ। অফিসে না এসেও পুরো আবেদন করা যায়, আর প্রতিটি ধাপে আমাদের টিম পাশে থাকে।
- দেশ বেছে নিনওপরের সার্চ বক্সে দেশের নাম লিখুন বা তালিকা থেকে বেছে নিন।
- ভিসার তথ্য ও কাগজের তালিকা দেখুনখরচ, সময় আর আপনার পেশা অনুযায়ী কী কী কাগজ লাগবে, এক পাতায় দেখে নিন।
- অনলাইনে আবেদন ও কাগজ জমাসাইন আপ বা সাইন ইন করে ৩টি তথ্য দিন — পাসপোর্টের নাম, পেশা, ভ্রমণের তারিখ। তারপর কাগজের ছবি বা স্ক্যান আপলোড করুন।
- আমাদের প্রাথমিক যাচাইআমাদের টিম কাগজ দেখে নেবে। কিছু ঠিক করতে হলে কারণসহ জানিয়ে দেবে।
- পেমেন্টযাচাই শেষে পেমেন্টের অনুরোধ আসবে। bKash, Nagad বা ব্যাংকে টাকা পাঠিয়ে রসিদের ছবি দিন।
- বুকিং কনফার্মকাগজ ও পেমেন্ট যাচাই হলে আপনার আবেদন কনফার্ম হবে।
আবেদনের পর যা যা হবে
কাগজ জমা
ফোনে তোলা পরিষ্কার ছবি বা স্ক্যান (PDF, JPG, PNG; প্রতিটি ৫ MB পর্যন্ত) দিলেই হবে। প্রতিটি কাগজের পাশে দেখবেন জমা হয়েছে, না এখনো বাকি।
পেমেন্ট
কাগজ যাচাইয়ের পরেই টাকা দিতে হবে, আগে নয়। টাকা পাঠিয়ে ড্যাশবোর্ডে রসিদের ছবি দিন — আমরা মিলিয়ে নিশ্চিত করব।
- bKash
- Nagad
- ব্যাংক ট্রান্সফার
অগ্রগতি দেখা
নিজের ড্যাশবোর্ডে আবেদনের অবস্থা সবসময় দেখা যাবে:
- আবেদন গ্রহণ করা হয়েছে
- কাগজপত্র যাচাই চলছে
- কাগজপত্র সংশোধন প্রয়োজন
- পেমেন্ট প্রয়োজন
- ভিসা প্রসেসিং চলছে
- সম্পন্ন
সাহায্য দরকার?
কোন ভিসা লাগবে বা কোন কাগজ দেবেন বুঝতে পারছেন না? সাইন আপ ছাড়াই প্রশ্ন পাঠান, অথবা সরাসরি কথা বলুন। আমাদের টিম যাচাই করে যোগাযোগ করবে।
ভিসা নিয়ে সাধারণ প্রশ্ন
অনলাইনে আবেদন করতে কী লাগবে?
একটি মোবাইল নম্বর দিয়ে সাইন আপ, পাসপোর্টের নাম, পেশা, ভ্রমণের তারিখ আর কাগজের ছবি বা স্ক্যান। আবেদন শুরু করতে কোনো টাকা লাগে না।
কাগজপত্র কীভাবে জমা দেব?
সাইন ইন করার পর নিজের ড্যাশবোর্ড থেকে প্রতিটি কাগজ আলাদা করে আপলোড করবেন। চাইলে সরাসরি অফিসে এসেও জমা দিতে পারবেন। [মূল কাগজ কখন লাগবে]
পেমেন্ট কখন ও কীভাবে করব?
আমাদের টিম কাগজ যাচাই করার পর পেমেন্টের অনুরোধ পাঠাবে। তখন bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফারে টাকা পাঠিয়ে ড্যাশবোর্ডে রসিদের ছবি দেবেন।
আবেদন কোন ধাপে আছে কীভাবে জানব?
নিজের ড্যাশবোর্ডে আবেদনের অবস্থা দেখা যাবে। কিছু ঠিক করতে হলে সেখানেই কারণসহ জানানো হবে।
ভিসা না হলে ফি ফেরত পাওয়া যায়?
না। ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত দূতাবাসের, আর ভিসা না হলে ফি ফেরত দেওয়া হয় না। তাই আবেদনের আগে আমাদের টিম আপনার কাগজ ভালো করে যাচাই করে দেয়।
ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দূতাবাসের।
শেয়ার করে আর্ন করুন
সাইন ইন করে যেকোনো ভিসা বা প্যাকেজের লিংক শেয়ার করুন। লিংকে কেউ এলে আর সেখান থেকে বুকিং হলে আপনার পয়েন্ট জমবে।

