হজ লাইসেন্স নং ৫৩২ (HL-532)হজ লাইসেন্স নং ৫৩২শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা+৮৮০ ১৩ ০৩৪৬ ৮৪০০বাংলাEnglish

চীন ভিসা

কোন ভিসা, কত খরচ, কত দিন লাগে আর আপনার জন্য কী কী কাগজ লাগবে — সব এক পাতায়।

ভিসার ধরন বেছে নিন

মেয়াদ ও এন্ট্রি বেছে নিন

চীনে বেড়ানো, পরিবার-বন্ধুর সাথে দেখা বা কেনাকাটার সফরের জন্য। মেয়াদ ও প্রতিবার থাকার দিন দূতাবাস চূড়ান্ত করে।

মূল্যের মধ্যে যা আছে

  • ভিসা ফি
  • ভিসা সেন্টারের সার্ভিস ফি
  • শতাব্দীর সার্ভিস চার্জ
  • কাগজপত্র যাচাই, অনলাইন ফর্ম পূরণ ও জমার সহায়তা
তথ্য সর্বশেষ হালনাগাদ: ১০ নভেম্বর ২০২৬

সাধারণ তথ্য (General Information)

  • আবেদন: আগে অনলাইনে চীনা ভিসার ফর্ম (COVA) পূরণ, তারপর ঢাকার চীনা ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে (গুলশান) কাগজ জমা।
  • ১৪–৭০ বছর বয়সীদের দশ আঙুলের ছাপ সেন্টারে গিয়ে দিতে হয়।
  • ট্যুরিস্ট (L) ভিসা: সিঙ্গেল, ডাবল, ৬ মাস মাল্টিপল, ১২ মাস মাল্টিপল এবং ২৪ মাস মাল্টিপল — মেয়াদ ও প্রতিবার কত দিন থাকা যাবে, তা দূতাবাস ঠিক করে (সাধারণত প্রতিবার ৩০ দিন)।
  • আনুমানিক প্রসেসিং: ১০–১৫ কার্যদিবস।
  • সেন্টারে খরচের হার বদলালে সার্ভিস ফি বদলাতে পারে।

জরুরি কথা (Important Notes)

  • পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস আর খালি পাতা থাকতে হবে।
  • ছবি ৪৮×৩৩ মিমি, রঙিন, সাদা পটভূমি, সামনে তাকানো, মাথা খোলা।
  • দূতাবাস বা সেন্টার বাড়তি কাগজ (যেমন ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণ) চাইতে পারে বা সাক্ষাৎকারে ডাকতে পারে।
  • তিব্বত যেতে হলে আলাদা তিব্বত প্রবেশের অনুমতিপত্র লাগে।
  • ভিসা দেওয়া সম্পূর্ণ দূতাবাসের সিদ্ধান্ত — ভিসা না হলে ফি ফেরত হয় না।

প্রয়োজনীয় কাগজপত্র (Visa Requirements) · ট্যুরিস্ট ভিসা

  • সবার জন্য
  • আপনার পেশার জন্য অতিরিক্ত
  • আবেদনের পর ড্যাশবোর্ডে প্রতিটি কাগজের পাশে দেখবেন: জমা হয়েছে / জমা হয়নি
  1. পাসপোর্ট (অন্তত ৬ মাস মেয়াদ, খালি পাতা)
    সবার জন্য
  2. ভিজিটিং কার্ড
    সবার জন্য
  3. ১টি রঙিন ছবি (৪৮×৩৩ মিমি, সাদা পটভূমি)
    সবার জন্য
  4. কনফার্ম এয়ার টিকেট ( না থাকলে এক্সট্রা ৩০০০ টাকা পেমেন্ট করে টিকেট সাপোর্ট নিতে হবে)
    সবার জন্য
  5. আগের চীনা ভিসা থাকলে তার কপি
    সবার জন্য
  6. ব্যাংক স্টেটমেন্ট। (লাস্ট ৬ মাস)
    সবার জন্য
  7. ব্যাংক সলভেন্সি।
    সবার জন্য

পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

ওপরের কাগজের সাথে আপনার পেশার জন্য এগুলোও লাগবে।

আপনার পেশা বেছে নিন:

  1. অফিসের ছুটির চিঠি বা NOC (সেন্টার চাইলে)
    আপনার পেশার জন্য

দূতাবাস যেকোনো সময় নিয়ম বা কাগজের তালিকা বদলাতে পারে। আবেদনের সময় আমাদের টিম সর্বশেষ তথ্য মিলিয়ে নেবে। ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দূতাবাসের।

সব কাগজ গুছিয়ে নিয়েছেন?ভিসার জন্য আবেদন করুন
← অন্য দেশের ভিসা খুঁজুন
চীন ভিসা | শতাব্দী এভিয়েশন