শ্রীলঙ্কা ভিসা
কোন ভিসা, কত খরচ, কত দিন লাগে আর আপনার জন্য কী কী কাগজ লাগবে — সব এক পাতায়।
ভিসা সার্ভিস
অনলাইন ETA — ৩০ দিনের মধ্যে দুবার ঢোকা যায়।
মূল্যের মধ্যে যা আছে
- সরকারি ETA ফি US$20 (প্রায় ৳২,৫০০, কার্ড চার্জসহ)
- শতাব্দীর সার্ভিস চার্জ ৳৫০০
- অনলাইন ETA আবেদন ও পেমেন্ট
সাধারণ তথ্য (General Information)
- শ্রীলঙ্কার ট্যুরিস্ট ভিসা = অনলাইন ETA (eta.gov.lk) — যাওয়ার আগেই নিতে হয়।
- ট্যুরিস্ট ETA: ৩০ দিন, ডাবল এন্ট্রি — দ্বিতীয়বার ঢুকলে ৩০ দিনের বাকি সময়টুকুই পাওয়া যায়।
- সরকারি ফি: বাংলাদেশিদের জন্য অনলাইনে US$20 (আগমনে নিলে US$25) — ২০২৬-এর ফ্রি ETA-র ৪০ দেশের তালিকায় বাংলাদেশ নেই।
- ১২ বছরের কম বয়সী শিশুর ট্যুরিস্ট ETA ফ্রি (৩০ দিন পর্যন্ত)।
- আনুমানিক প্রসেসিং: ১–৩ কার্যদিবস।
জরুরি কথা (Important Notes)
- ৩০ দিনের বেশি থাকতে চাইলে শ্রীলঙ্কায় পৌঁছে অনলাইনে মেয়াদ বাড়াতে হয় — তার আলাদা ফি।
- ফি ডলারে, তাই টাকার অঙ্ক ডলারের দাম আর কার্ডের চার্জ অনুযায়ী সামান্য বদলাতে পারে।
- ETA-র অনুমোদন ছাপিয়ে সাথে রাখুন।
- ETA দেওয়া বা আগমনে প্রবেশ দেওয়া শ্রীলঙ্কার ইমিগ্রেশনের সিদ্ধান্ত — ফি ফেরত হয় না।
প্রয়োজনীয় কাগজপত্র (Visa Requirements) · ট্যুরিস্ট ভিসা
- সবার জন্য
- আপনার পেশার জন্য অতিরিক্ত
- আবেদনের পর ড্যাশবোর্ডে প্রতিটি কাগজের পাশে দেখবেন: জমা হয়েছে / জমা হয়নি
- পাসপোর্ট (পৌঁছানোর দিন থেকে অন্তত ৬ মাস মেয়াদ)ভ্রমণের মূল কাগজসবার জন্য
- যাওয়া-আসার নিশ্চিত বিমান টিকিটফিরে আসার প্রমাণসবার জন্য
- থাকার খরচের মতো যথেষ্ট টাকার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট)আর্থিক সামর্থ্যসবার জন্য
- হোটেল বুকিং বা শ্রীলঙ্কায় থাকার ঠিকানাকোথায় থাকবেনসবার জন্য
পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র
ওপরের কাগজের সাথে আপনার পেশার জন্য এগুলোও লাগবে।
আপনার পেশা বেছে নিন:
[তথ্য শীঘ্রই যোগ হবে]
[তথ্য শীঘ্রই যোগ হবে]
[তথ্য শীঘ্রই যোগ হবে]
[তথ্য শীঘ্রই যোগ হবে]
দূতাবাস যেকোনো সময় নিয়ম বা কাগজের তালিকা বদলাতে পারে। আবেদনের সময় আমাদের টিম সর্বশেষ তথ্য মিলিয়ে নেবে। ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দূতাবাসের।
সব কাগজ গুছিয়ে নিয়েছেন?ভিসার জন্য আবেদন করুন
← অন্য দেশের ভিসা খুঁজুন
