থাইল্যান্ড ভিসা
কোন ভিসা, কত খরচ, কত দিন লাগে আর আপনার জন্য কী কী কাগজ লাগবে — সব এক পাতায়।
ভিসার ধরন বেছে নিন
মেয়াদ ও এন্ট্রি বেছে নিন
- ৩ মাস · সিঙ্গেল এন্ট্রি৳৫,০০০প্রতিবার ৬০ দিন পর্যন্ত · ১০–১৫ কার্যদিবস
- ৬ মাস · মাল্টিপল এন্ট্রি৳২৩,০০০প্রতিবার ৬০ দিন পর্যন্ত · ১০–১৫ কার্যদিবস
একবার ঢুকে সর্বোচ্চ ৬০ দিন থাকার জন্য — বেশিরভাগ ভ্রমণের জন্য এটিই যথেষ্ট।
মূল্যের মধ্যে যা আছে
- দূতাবাসের ভিসা ফি ৳৪,৫০০
- শতাব্দীর সার্ভিস চার্জ ৳৫০০
- কাগজপত্র যাচাই ও অনলাইন ই-ভিসা আবেদন জমা
সাধারণ তথ্য (General Information)
- আবেদন অনলাইনে থাই ই-ভিসায় (thaievisa.go.th) — এখতিয়ার: রয়্যাল থাই দূতাবাস, ঢাকা।
- ট্যুরিস্ট ভিসায় প্রতিবার সর্বোচ্চ ৬০ দিন থাকা যায়।
- সিঙ্গেল এন্ট্রির মেয়াদ ৩ মাস, মাল্টিপল এন্ট্রির মেয়াদ ৬ মাস — এই সময়ের মধ্যে থাইল্যান্ডে ঢুকতে হবে।
- আনুমানিক প্রসেসিং: ১০–১৫ কার্যদিবস (দূতাবাস প্রয়োজনে সময় বাড়াতে পারে)।
- দূতাবাসের ফি (১ সেপ্টেম্বর ২০২৫ থেকে): সিঙ্গেল এন্ট্রি ৳৪,৫০০, মাল্টিপল এন্ট্রি ৳২২,৫০০ — টাকার বিনিময় হার বদলালে দূতাবাস ফি বদলাতে পারে।
জরুরি কথা (Important Notes)
- ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট শুধু আসল (ব্যাংক কর্মকর্তার সই করা) — ই-স্টেটমেন্ট চলে না।
- আর্থিক সামর্থ্য: জনপ্রতি অন্তত ৳৬০,০০০ (পরিবারে ৳১,২০,০০০), অথবা জনপ্রতি ২০,০০০ বাথ (পরিবারে ৪০,০০০ বাথ)।
- বাংলায় লেখা বিয়ের সনদ বা অন্য কাগজের নোটারি করা ইংরেজি অনুবাদ ও কপি লাগে।
- ১৮ বছরের কম হলে বাবা-মায়ের সম্মতিপত্র; পাসপোর্টে বাবা-মায়ের নাম না থাকলে জন্মসনদ।
- দূতাবাস বাড়তি কাগজ চাইতে পারে। ভিসা দেওয়া সম্পূর্ণ দূতাবাসের সিদ্ধান্ত — ভিসা না হলে ফি ফেরত হয় না।
প্রয়োজনীয় কাগজপত্র (Visa Requirements) · ট্যুরিস্ট ভিসা
- সবার জন্য
- আপনার পেশার জন্য অতিরিক্ত
- আবেদনের পর ড্যাশবোর্ডে প্রতিটি কাগজের পাশে দেখবেন: জমা হয়েছে / জমা হয়নি
- পাসপোর্ট (অন্তত ৬ মাস মেয়াদ, ২টি খালি পাতা)ভ্রমণের মূল কাগজসবার জন্য
- পাসপোর্টের তথ্যের পাতা, আগের থাই ভিসা ও নবায়নের পাতার কপিআগের ভ্রমণ যাচাইসবার জন্য
- ২টি রঙিন ছবি (৩.৫×৪.৫ সেমি, সাদা পটভূমি, ৬ মাসের মধ্যে তোলা)আবেদনের ছবিসবার জন্য
- যাওয়া-আসার বিমান টিকিট বা বুকিংফিরে আসার প্রমাণসবার জন্য
- সর্বশেষ ৬ মাসের আসল ব্যাংক স্টেটমেন্টআর্থিক সামর্থ্যসবার জন্য
- আসল ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটআর্থিক সামর্থ্যসবার জন্য
- চালু মোবাইল নম্বরদূতাবাসের যোগাযোগসবার জন্য
- পরিবারসহ গেলে সম্পর্কের প্রমাণ (বিয়ের সনদ, জন্মসনদ)কে কার সাথে যাচ্ছেনসবার জন্য
পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র
ওপরের কাগজের সাথে আপনার পেশার জন্য এগুলোও লাগবে।
আপনার পেশা বেছে নিন:
- নিজের ভিসা আবেদনের চিঠিভ্রমণের উদ্দেশ্যআপনার পেশার জন্য
- অফিসের সুপারিশপত্র (Recommendation letter)চাকরি ও ছুটির প্রমাণআপনার পেশার জন্য
- বেতনের ব্যাংক স্টেটমেন্ট, অথবা পে-স্লিপ / বেতন সনদনিয়মিত আয়আপনার পেশার জন্য
- ডাক্তার হলে BMDC সনদ বা হাসপাতালের চিঠি; আইনজীবী হলে বার কাউন্সিল সনদ বা ল' ফার্মের চিঠিপেশার প্রমাণআপনার পেশার জন্য
- নিজের ভিসা আবেদনের চিঠিভ্রমণের উদ্দেশ্যআপনার পেশার জন্য
- ট্রেড লাইসেন্স (আসল, নোটারি করা ইংরেজি অনুবাদ ও কপি)ব্যবসার প্রমাণআপনার পেশার জন্য
- লিমিটেড কোম্পানি হলে এবং ট্রেড লাইসেন্সে নিজের নাম না থাকলে মেমোরেন্ডাম অব আর্টিকেলমালিকানার প্রমাণআপনার পেশার জন্য
- কোম্পানি খরচ দিলে কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি (দূতাবাস নিজের স্টেটমেন্টও চাইতে পারে)খরচ বহনের সামর্থ্যআপনার পেশার জন্য
- স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সুপারিশপত্র, অথবা স্টুডেন্ট আইডি বা ভর্তির প্রমাণপড়াশোনার প্রমাণআপনার পেশার জন্য
- অভিভাবকের স্পন্সর চিঠি, তাঁর ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সিখরচ কে দেবেনআপনার পেশার জন্য
- অভিভাবকের সাথে সম্পর্কের প্রমাণ (জন্মসনদ)স্পন্সরের সাথে সম্পর্কআপনার পেশার জন্য
- স্পন্সরের চিঠি (যিনি খরচ দেবেন — যেমন স্বামী/স্ত্রী বা সন্তান)খরচ কে দেবেনআপনার পেশার জন্য
- স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেটস্পন্সরের সামর্থ্যআপনার পেশার জন্য
- স্পন্সরের সাথে সম্পর্কের প্রমাণ (বিয়ের সনদ, জন্মসনদ)সম্পর্কের প্রমাণআপনার পেশার জন্য
দূতাবাস যেকোনো সময় নিয়ম বা কাগজের তালিকা বদলাতে পারে। আবেদনের সময় আমাদের টিম সর্বশেষ তথ্য মিলিয়ে নেবে। ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দূতাবাসের।
সব কাগজ গুছিয়ে নিয়েছেন?ভিসার জন্য আবেদন করুন
← অন্য দেশের ভিসা খুঁজুন
