হজ লাইসেন্স নং ৫৩২ (HL-532)হজ লাইসেন্স নং ৫৩২শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা+৮৮০ ১৩ ০৩৪৬ ৮৪০০বাংলাEnglish

মালয়েশিয়া ভিসা

কোন ভিসা, কত খরচ, কত দিন লাগে আর আপনার জন্য কী কী কাগজ লাগবে — সব এক পাতায়।

ভিসা সার্ভিস

বেড়ানো বা পরিবার-বন্ধুর সাথে দেখা করার জন্য — একবার ঢুকে সর্বোচ্চ ৩০ দিন।

মূল্যের মধ্যে যা আছে

  • সরকারি ভিসা ও প্রসেসিং ফি প্রায় ৳৩,১০০ (RM125)
  • শতাব্দীর সার্ভিস চার্জ ৳৫০০
  • কাগজপত্র যাচাই ও অনলাইন eVISA আবেদন জমা
তথ্য সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬

সাধারণ তথ্য (General Information)

  • আবেদন অনলাইনে মালয়েশিয়ার eVISA-তে (malaysiavisa.imi.gov.my) — সব আবেদন ও পেমেন্ট অনলাইনে।
  • সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ ইস্যুর দিন থেকে ৩ মাস; একবার ঢুকলেই ভিসা শেষ।
  • মালয়েশিয়ায় একবারে সর্বোচ্চ ৩০ দিন থাকা যায়।
  • আনুমানিক প্রসেসিং: ১০–১৫ কার্যদিবস।
  • সরকারি খরচ: ভিসা ফি RM20 (প্রায় ৳৬০০) + প্রসেসিং ফি RM105 (প্রায় ৳২,৫০০) — রিঙ্গিতের হার বদলালে টাকার অঙ্ক বদলায়।

জরুরি কথা (Important Notes)

  • অনুমোদিত eVISA ছাপিয়ে (A4 কাগজে) সাথে রাখতে হবে — মালয়েশিয়ার ইমিগ্রেশনে দেখাতে হয়।
  • আপলোড করা কাগজ নির্দেশিত মাপ ও ধরনে না হলে আবেদন বাতিল হতে পারে।
  • হাইকমিশন বাড়তি তথ্য চাইতে বা সাক্ষাৎকারে ডাকতে পারে, আর কারণ না জানিয়েও ভিসা না দিতে পারে।
  • চিকিৎসার জন্য গেলে MHTC-নিবন্ধিত হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট চিঠি লাগে।
  • ভিসা না হলে ফি ফেরত হয় না।

প্রয়োজনীয় কাগজপত্র (Visa Requirements) · ট্যুরিস্ট ভিসা

  • সবার জন্য
  • আপনার পেশার জন্য অতিরিক্ত
  • আবেদনের পর ড্যাশবোর্ডে প্রতিটি কাগজের পাশে দেখবেন: জমা হয়েছে / জমা হয়নি
  1. পাসপোর্ট (আসল) ও তথ্যের পাতার কপি; আগের পাসপোর্ট থাকলে তার তথ্যের কপিভ্রমণের মূল কাগজ
    সবার জন্য
  2. পূরণ করা ভিসা আবেদন ফর্মআবেদন
    সবার জন্য
  3. ২টি পাসপোর্ট সাইজ ছবিআবেদনের ছবি
    সবার জন্য
  4. যাওয়া-আসার বিমান টিকিটফিরে আসার প্রমাণ
    সবার জন্য
  5. সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেটআর্থিক সামর্থ্য
    সবার জন্য
  6. হোটেল বুকিংয়ের কপি, অথবা মালয়েশিয়া থেকে আমন্ত্রণপত্রকোথায় থাকবেন
    সবার জন্য
  7. বিবাহিত হলে বিয়ের সনদ; শিশুর জন্য জন্মসনদপরিবারের সম্পর্ক
    সবার জন্য

পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

ওপরের কাগজের সাথে আপনার পেশার জন্য এগুলোও লাগবে।

আপনার পেশা বেছে নিন:

  1. অফিসের চিঠি বা NOC (কর্মকর্তা চাইলে)চাকরির প্রমাণ
    আপনার পেশার জন্য

দূতাবাস যেকোনো সময় নিয়ম বা কাগজের তালিকা বদলাতে পারে। আবেদনের সময় আমাদের টিম সর্বশেষ তথ্য মিলিয়ে নেবে। ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দূতাবাসের।

সব কাগজ গুছিয়ে নিয়েছেন?ভিসার জন্য আবেদন করুন
← অন্য দেশের ভিসা খুঁজুন
মালয়েশিয়া ভিসা | শতাব্দী এভিয়েশন