শেয়ার এন্ড উইন
১৫ নভেম্বর ২০২৬ – ২৯ নভেম্বর ২০২৬ · মোট পুরস্কার ৳২৫,০০০
শেষ হতে বাকি
১০দিন
২২ঘণ্টা
৪২মিনিট

একটি শেয়ার, একটি নেক কাজ
হজ, উমরাহ বা একটি সুন্দর সফরের খবর কারও কাছে পৌঁছে দেওয়া — নিয়ত ভালো হলে এই ছোট্ট শেয়ারটিও ইবাদতের মতো। হয়তো আপনার একটি শেয়ারই কারও আল্লাহর ঘরে যাওয়ার প্রথম ধাপ হবে।
আমরা চাই প্রতিটি মানুষের বরকতময় সফরের সঙ্গী হতে। পুরস্কার শুধু একটি উপলক্ষ — আসল উদ্দেশ্য, উপকারী খবরটি সঠিক মানুষের কাছে পৌঁছানো।
- ভালো নিয়তে শেয়ার করুন
- যাঁর কাজে লাগবে, তাঁকেই পাঠান
- শুধু সত্য তথ্য দিন, কাউকে বিরক্ত নয়
যা শেয়ার করতে পারেন
আমাদের ওয়েবসাইটের যেকোনো সেবা বা পাতা — যেটি আপনার প্রিয়জনের কাজে লাগবে মনে হয়, সেটিই শেয়ার করুন। সব শেয়ার একই নিয়মে গোনা হয়।
হজজীবনের সবচেয়ে বড় সফরের প্রস্তুতিতে কারও পাশে দাঁড়ান।পাতা দেখুন →উমরাহআল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা যাঁর, তাঁকে প্যাকেজের খবর দিন।পাতা দেখুন →ভিসাকোন দেশে কী কাগজ লাগে — সহজ তথ্যটি পৌঁছে দিন।পাতা দেখুন →ট্যুরপরিবার নিয়ে নিশ্চিন্ত, হালাল সফরের খোঁজ দিন।পাতা দেখুন →মোয়াল্লিমঅভিজ্ঞ মোয়াল্লিমের সাথে কাউকে পরিচয় করিয়ে দিন।পাতা দেখুন →ট্যুর গাইডভরসার গাইডের খোঁজ দিন, সফর হোক সহজ।পাতা দেখুন →ব্লগ ও অন্যান্য পাতাহজ-উমরাহর মাসআলা, গাইড বা যেকোনো উপকারী পাতা।পাতা দেখুন →
যোগ দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে যেকোনো পাতার নিজের লিংক বানিয়ে Facebook, WhatsApp বা Messenger-এ শেয়ার করতে পারবেন।
অংশগ্রহণকারী০
নতুন দর্শক০
যাচাই করা নতুন সাইন আপ০
মোট পুরস্কার৳২৫,০০০ · ১০ জন
লিডারবোর্ড — সেরা ২০
এখনো কেউ স্কোর পাননি। লিংক শেয়ার করুন — প্রথম হোন আপনি।
সর্বশেষ হালনাগাদ: রাত ১:১৭ · প্রতি ৩০ সেকেন্ডে নিজে নতুন হয়
প্রতিযোগিতার নিয়ম
কারা অংশ নিতে পারবেন
- শতাব্দী এভিয়েশনের ওয়েবসাইটে নিবন্ধিত এবং শেয়ার এন্ড আর্ন-এর সদস্য কাস্টমার।
- একজন মানুষ একটি অ্যাকাউন্ট, একটি মোবাইল নম্বর।
- শতাব্দীর কর্মী, মোয়াল্লিম, ট্যুর গাইড ও এফিলিয়েট অংশ নিতে পারবেন না।
স্কোর কীভাবে গোনা হয়
- আপনার লিংকে আসা প্রতিটি নতুন দর্শক = ১ স্কোর। একই মানুষ বারবার এলে পুরো প্রতিযোগিতায় একবারই গোনা হয়।
- আপনার লিংক থেকে মোবাইলে যাচাই করা প্রতিটি নতুন সাইন আপ = ২০ স্কোর।
- নিজের লিংকে নিজের ভিজিট, রোবট বা অস্বাভাবিক ভিজিট গোনা হয় না।
- স্কোর সমান হলে যিনি আগে সেই স্কোরে পৌঁছেছেন তিনি এগিয়ে।
যা করা যাবে না
- টাকা দিয়ে ভিজিট কেনা, স্বয়ংক্রিয় ক্লিক, ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নম্বরে সাইন আপ।
- স্প্যাম, ভুল তথ্য বা অন্যকে বিরক্ত করে প্রচার।
- এমন কিছু পাওয়া গেলে অংশগ্রহণকারী বাদ পড়বেন এবং তাঁর স্কোর বাতিল হবে।
ফল ও পুরস্কার
- প্রতিযোগিতা শেষে সব স্কোর যাচাই করে ফল ঘোষণা করা হবে।
- বিজয়ীর সাথে অফিস থেকে ফোনে যোগাযোগ করা হবে; পরিচয় যাচাইয়ের পর নিজের নামের bKash/Nagad/ব্যাংক হিসাবে পুরস্কার দেওয়া হবে।
- শেয়ার এন্ড আর্ন-এর পয়েন্ট আগের মতো চলবে; প্রতিযোগিতার স্কোর পয়েন্ট নয়।
- প্রয়োজনে শতাব্দী এভিয়েশন সন্দেহজনক কার্যক্রম যাচাই করতে পারবে; সিদ্ধান্ত জানানো হবে কারণসহ।
