
স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ
এই সফরের বিশেষ সুবিধা: দোয়া সংগ্রহ ও সম্মিলিত দোয়া · আপনার নামে সাদকাহ · ১৪ দিনের আমল প্ল্যানার · আরও ১টি


এক নজরে
কোথায় থাকবেন


আপনার মোয়াল্লিম

দিনভিত্তিক সময়সূচি
দিন ১ · ঢাকা থেকে মদিনা
* সন্ধ্যা ৫টায় আমাদের নির্ধারিত ফ্লাইটে যাত্রা শুরু। * মদিনায় যাওয়ার পথে বাসে সকল হাজি সাহেবের মাঝে আমল প্ল্যানার বিতরণ করা হবে। * আল্লাহর ওপর ভরসা করে পবিত্র সফরের সূচনা।
দিন ২ · মদিনায় আগমন ও বিশ্রাম
* মদিনা মুনাওয়ারায় পৌঁছে হোটেলে গিয়ে বিশ্রাম গ্রহণ। * বাকি ওয়াক্তের নামাজগুলো মসজিদে নববীতে আদায় করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। * ব্যক্তিগত ইবাদত ও পরবর্তী দিনের প্রস্তুতি।
দিন ৩ · মদিনা জিয়ারাহ
* নির্ধারিত বাসে মদিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও যিয়ারতের স্থানগুলো পরিদর্শন। * মুয়াল্লিম সাহেবের কাছ থেকে স্থানগুলোর ইতিহাস ও শিক্ষণীয় বিষয় জানা। * নির্ধারিত সময় অনুযায়ী হোটেলে ফিরে বিশ্রাম।
দিন ৪ · সম্মিলিত দোয়া ও রওজা জিয়ারাহ
* সকল হাজি সাহেবের অংশগ্রহণে বিশেষ সম্মিলিত দোয়া অনুষ্ঠান। * রিয়াজুল জান্নাহ (রওজা শরিফ) পরিদর্শনের জন্য পারমিটের ব্যবস্থা ও হাজি সাহেবদের প্রবেশে সহযোগিতা।
দিন ৫ · মদিনায় অবস্থান
* নিজেদের সুবিধামতো মদিনা ঘুরে দেখা ও ব্যক্তিগত ইবাদত। * কেনাকাটা ও পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ। * কেউ জিন পাহাড়, বদরসহ অন্যান্য স্থানে যেতে চাইলে মুয়াল্লিম সাহেবের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। * ঐচ্ছিক ভ্রমণের খরচ ও সময়সূচি আগ্রহীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
দিন ৬ · মদিনায় অবস্থান
মদিনায় অবস্থান ও ব্যক্তিগত ইবাদত
দিন ৭ · মক্কার উদ্দেশ্যে যাত্রা
* মক্কা মুকাররমার উদ্দেশ্যে যাত্রা। * মিকাত অতিক্রমের আগে শরিয়তের বিধান অনুযায়ী ইহরাম ও উমরাহর প্রস্তুতি সম্পন্ন করা। * মক্কায় পৌঁছে হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে সবাইকে সাথে করে উমরাহ আদায়।
দিন ৮ · মক্কায় অবস্থান ও বিশ্রাম
হোটেলে অবস্থান ও মসজিদে হারামে জামাতের সাথে পাঁচ ওয়াক্তের নামাজ আদায়।
দিন ৯ · মক্কা জিয়ারাহ
* মক্কার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন। * আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা। * আরাফার ময়দানে খেজুর ও পানি বিতরণের উদ্যোগ। * মুয়াল্লিম সাহেবের কাছ থেকে স্থানগুলোর ইতিহাস ও প্রাসঙ্গিক শিক্ষা জানা।
দিন ১০ · বিশেষ সম্মিলিত দোয়া অনুষ্ঠান
* হাজি সাহেবদের কাছ থেকে আগে সংগ্রহ করা দোয়া ও নামের তালিকা অনুযায়ী বিশেষ দোয়া অনুষ্ঠান। * সকল হাজি, তাঁদের পরিবার-পরিজন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া। * ব্যক্তিগত ইবাদত ও নফল আমলের প্রতি উৎসাহ প্রদান।
দিন ১১ · মক্কায় অবস্থান
* নিজেদের সুবিধামতো ইবাদত, কেনাকাটা ও মক্কা ঘুরে দেখার সুযোগ। * কেউ তায়েফ বা জেদ্দা ভ্রমণ করতে চাইলে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় পরিবহন ও ভ্রমণের ব্যবস্থা করে দেওয়া হবে
দিন ১২ · মক্কায় অবস্থান
মক্কায় অবস্থান করে বেশি বেশি নফল ইবাদত ও নফল তাওয়াফ করা।
দিন ১৩ · মক্কায় অবস্থান
মক্কায় অবস্থান, নফল তাওয়াফ ও বিশ্রাম নিয়ে দেশে ফিরার প্রস্তুতি।
দিন ১৪ · দেশে ফেরা
* নির্ধারিত গাড়িতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা। * প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও লাগেজ যাচাই করে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু, ইনশাআল্লাহ।
প্যাকেজে যা আছে
- টিকেট
- উমরাহ ভিসা
- ঢাকা–জেদ্দা ও মদিনা–ঢাকা ইকোনমি বিমান টিকেট
- মক্কায় ৭ রাত ও মদিনায় ৬ রাত হোটেল
- জেদ্দা বিমানবন্দর–মক্কার হোটেল–মদিনার হোটেল–মদিনা বিমানবন্দর যাতায়াত
- হোটেলের নিয়ম অনুযায়ী রুম সার্ভিস
- মক্কা ও মদিনায় জিয়ারত
- উমরাহর সময় অভিজ্ঞ বাংলাভাষী মোয়াল্লিম
- দিনে ৩ বেলা খাবার
প্যাকেজে যা নেই
- ব্যক্তিগত খরচ এবং উপরে উল্লেখ নেই এমন সব কিছু
- তায়েফ, বদর ও জেদ্দা ভ্রমণ
