হজ লাইসেন্স নং ৫৩২ (HL-532)হজ লাইসেন্স নং ৫৩২শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা+৮৮০ ১৩ ০৩৪৬ ৮৪০০বাংলাEnglish
ভিসা গাইড

নেপাল টুরিস্ট ভিসা প্রসেস

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপাল ভ্রমণের সহজ গাইড! অন-অ্যারাইভাল ও স্টিকার ভিসা, প্রয়োজনীয় কাগজপত্র, ফি, এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

নেপাল টুরিস্ট ভিসা প্রসেস
এই লেখায় যা আছে
  1. ১. অন-অ্যারাইভাল ভিসাঃ
  2. যে কাগজপত্র প্রয়োজন:
  3. ভিসা পাওয়ার পদ্ধতিঃ
  4. ভিসা ফিঃ
  5. ২. স্টিকার ভিসাঃ
  6. যে কাগজপত্র প্রয়োজনঃ
  7. আবেদন পদ্ধতিঃ
  8. ভিসার ফিঃ
  9. গুরুত্বপূর্ণ তথ্যঃ
  10. যোগাযোগের মাধ্যমঃ

নেপাল দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। বিশেষত, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং পবিত্র পশুপতিনাথ মন্দির নেপালে অবস্থিত হওয়ায় অনেক পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান।

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপাল ভ্রমণ অত্যন্ত সহজ, কারণ নেপাল সরকার আগমনের পরপরই ভিসা প্রদান করে থাকে। এছাড়াও, আগ্রহীরা চাইলে ঢাকার নেপাল দূতাবাস থেকে স্টিকার ভিসা সংগ্রহ করতে পারেন। উভয় পদ্ধতির বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

১. অন-অ্যারাইভাল ভিসাঃ

যে কাগজপত্র প্রয়োজন:

  • পাসপোর্ট, যা ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • নেপাল থেকে রিটার্ন ফ্লাইটের কনফার্ম টিকিট।
  • হোটেল বুকিং নিশ্চিতকরণ বা থাকার ঠিকানা।
  • পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ (যেমন, ব্যাংক স্টেটমেন্ট)।

ভিসা পাওয়ার পদ্ধতিঃ

নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন ডেস্কে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সহজেই অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করা যায়।

ভিসা ফিঃ

সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রথমবারের জন্য কোনো ফি দিতে হয় না। তবে, একই বছরে দ্বিতীয়বার নেপালে গেলে নির্ধারিত ফি প্রদান করতে হবে।


২. স্টিকার ভিসাঃ

যে কাগজপত্র প্রয়োজনঃ

  • অনলাইনে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
  • ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
  • ফেরার ফ্লাইটের কনফার্ম টিকিট।
  • হোটেল বুকিংয়ের প্রমাণ।
  • ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ তিন মাসের)।
  • চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগপত্র বা শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ।

আবেদন পদ্ধতিঃ

  • ঢাকার গুলশানে অবস্থিত নেপাল দূতাবাসে সরাসরি আবেদনপত্র জমা দিতে হয়।
  • আবেদন গ্রহণের সময়ঃ রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত।
  • পাসপোর্ট সংগ্রহের সময়ঃ রবিবার থেকে বৃহস্পতিবার, বিকেল ৩:৩০ থেকে ৫:০০ পর্যন্ত।

ভিসার ফিঃ

  • ১৫ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা: ২,২০০ টাকা।
  • ৩০ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা: ৩,৫০০ টাকা।
  • ৯০ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা: ৯,০০০ টাকা।

গুরুত্বপূর্ণ তথ্যঃ

নেপাল সরকারের নীতির পরিবর্তনের কারণে ভিসা সংক্রান্ত নিয়ম ও ফি পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য নেপাল দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা বাঞ্ছনীয়।

নেপাল দূতাবাসের ঠিকানাঃ ইউনাইটেড নেশনস রোড, রোড নং ২, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ঢাকা - ১২১২, বাংলাদেশ।

যোগাযোগের মাধ্যমঃ

  • ফোন: +৮৮-০২-২২২২৯২৫৬৮, +৮৮-০২-২২২২৯২৪৯০।
  • ইমেইলঃ eondhaka@dhaka.net, eondhaka@mofa.gov.np
  • ওয়েবসাইটঃ www.bd.nepalembassy.gov.np

অতিরিক্ত পরামর্শঃ নেপালে যাওয়ার আগে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করলে প্রক্রিয়া আরও সহজ হবে। এটি নিশ্চিত করবে যে, আপনার প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক আছে এবং যাত্রার সময় কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি যদি নেপাল ভিসার জন্য আমাদের সহযোগিতা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন Facebook WhatsApp

সাইন আপ করে শেয়ার করুন, পয়েন্ট পান

নেপাল টুরিস্ট ভিসা প্রসেস

শেয়ার এন্ড আর্ন-এ পয়েন্ট পান শুধু নিবন্ধিত গ্রাহক। সাইন আপ বা সাইন ইন করলে এই পাতাতেই ফিরে আসবেন, তখন নিজের লিংক দিয়ে শেয়ার করতে পারবেন।

ভিসা নিয়ে আরও জানতে চান?

আমাদের টিম আন্তরিকভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে — বরকতময় সফর সংগী।

সম্পর্কিত লেখা

← ব্লগে ফিরে যান

নেপাল ভিসা প্রসেস | শতাব্দী এভিয়েশন