হজ লাইসেন্স নং ৫৩২ (HL-532)হজ লাইসেন্স নং ৫৩২শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা+৮৮০ ১৩ ০৩৪৬ ৮৪০০বাংলাEnglish
ভিসা গাইড

মিশর টুরিস্ট ভিসা প্রসেস

বাংলাদেশি নাগরিকদের জন্য মিশর টুরিস্ট ভিসার সম্পূর্ণ চেকলিস্ট সহ বিস্তারিত জানুন।

মিশর টুরিস্ট ভিসা প্রসেস
এই লেখায় যা আছে
  1. ১ম ধাপঃ প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করা
  2. ২য় ধাপঃ ভিসার জন্য আবেদন জমা দেওয়া
  3. কোথায় আবেদন করবেন?
  4. আবেদন প্রক্রিয়াঃ
  5. ৩য় ধাপঃ এপ্রুভাল লেটার পাওয়া ও পাসপোর্ট জমা দেওয়া
  6. ৪র্থ ধাপঃ ভিসা সংগ্রহ করা ও যাত্রার প্রস্তুতি নেওয়া
  7. কিছু গুরুত্বপূর্ণ টিপস:
  8. প্রয়োজনীয় কাগজপত্র

মিশর ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের টুরিস্ট ভিসা নিতে হয়। এই প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হলেও সঠিক ডকুমেন্টস তৈরি করলে ভিসা পাওয়া সম্ভব। এখানে ধাপে ধাপে বিস্তারিত ব্যাখ্যা করা হলো।

১ম ধাপঃ প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করা

মিশরের টুরিস্ট ভিসার জন্য নিচের ডকুমেন্টস প্রয়োজন হয়। প্রতিটি ডকুমেন্ট কীভাবে প্রস্তুত করতে হবে তার নির্দেশনাও দেওয়া হলো।

  • পাসপোর্টঃ কমপক্ষে ১২ মাসের মেয়াদ থাকতে হবে। পুরোনো পাসপোর্ট থাকলে সেটিও সাথে রাখতে হবে। পাসপোর্টের ফটোকপি করুন।
  • ভিসা আবেদনপত্রঃ মিশরীয় ভিসা আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তথ্য সতর্কতার সাথে পূরণ করুন।। স্বাক্ষর করা বাধ্যতামূলক।
  • ছবিঃ সাদা ব্যাকগ্রাউন্ডসহ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। সাম্প্রতিক ছবি হতে হবে (পূর্ববর্তী ৬ মাসের মধ্যে তোলা)।
  • ব্যাংক স্টেটমেন্টঃ কমপক্ষে শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ব্যালেন্স কমপক্ষে ৩ -৫ লক্ষ টাকা থাকতে হবে। ব্যাংক থেকে স্টেটমেন্টের উপর স্ট্যাম্প ও স্বাক্ষর করিয়ে নিতে হবে।
  • চাকরিজীবীদের জন্যঃ NOC (No Objection Certificate): অফিস থেকে নিতে হবে, যেখানে লেখা থাকবে যে আপনি ছুটির জন্য আবেদন করেছেন এবং ভিসার অনুমতি দেওয়া হয়েছে। Office ID Card: আইডি কার্ডের কপি সংযুক্ত করতে হবে। Salary Certificate: সাম্প্রতিক মাসের স্যালারি স্লিপ বা সার্টিফিকেট সংযুক্ত করুন।
  • ব্যবসায়ীদের জন্যঃ ট্রেড লাইসেন্স: ইংরেজিতে অনুবাদ করা ট্রেড লাইসেন্সের কপি প্রয়োজন। TIN Certificate: ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সার্টিফিকেট সংযুক্ত করুন। ব্যাংক স্টেটমেন্ট: ব্যবসার লেনদেনের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে।
  • শিক্ষার্থীদের জন্যঃ স্টুডেন্ট আইডি কার্ড: বিদ্যালয়/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি। NOC from Institution: শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ নিতে হবে। বাবা-মায়ের ব্যাংক স্টেটমেন্ট: যদি আর্থিক স্পন্সর বাবা-মা হন, তাহলে তাদের ব্যাংক স্টেটমেন্ট এবং একটি স্পন্সরশিপ লেটার সংযুক্ত করতে হবে।
  • ট্রাভেল প্ল্যানঃ ফ্লাইট বুকিং: যাতায়াতের সম্ভাব্য টিকিট বুকিং সংযুক্ত করতে হবে। (কিন্তু টিকেট কিনবেন না ভিসা পাওয়ার আগে)। হোটেল বুকিং: মিশরে অবস্থানের জন্য হোটেল বুকিং সংযুক্ত করতে হবে। (Booking.com বা Agoda থেকে বুকিং করে রাখতে পারেন)।

২য় ধাপঃ ভিসার জন্য আবেদন জমা দেওয়া

কোথায় আবেদন করবেন?

  • ঠিকানা: House No. 11, Road No. 90, Gulshan-2, Dhaka, Bangladesh
  • ফোন: +880 2 9882124

আবেদন প্রক্রিয়াঃ

নির্দিষ্ট দিনে পাসপোর্ট ও সব ডকুমেন্টস নিয়ে দূতাবাসে যান। কর্মকর্তারা আপনার ডকুমেন্টস চেক করবেন এবং কিছু সাধারণ প্রশ্ন করবেন। সবকিছু ঠিক থাকলে তারা পাসপোর্ট ফেরত দিয়ে আপনার ফাইল রেখে দেবেন। তারা আপনাকে একটি নির্দিষ্ট তারিখ দেবেন যেদিন এপ্রুভাল লেটার আস্তে পারে।

৩য় ধাপঃ এপ্রুভাল লেটার পাওয়া ও পাসপোর্ট জমা দেওয়া

এম্বাসি থেকে ফোন বা ইমেইলের মাধ্যমে জানতে হবে আপনার এপ্রুভাল লেটার এসেছে কিনা। যদি এপ্রুভাল লেটার চলে আসে, তখন পাসপোর্ট নিয়ে এম্বাসিতে যেতে হবে। এরপর তারা স্টিকার ভিসা ইস্যু করে দেবে। সাধারণত ২০-৩০ দিন লাগে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে।

৪র্থ ধাপঃ ভিসা সংগ্রহ করা ও যাত্রার প্রস্তুতি নেওয়া

পাসপোর্টে ভিসা লেগে গেলে সেটি সংগ্রহ করুন। ট্রাভেল ইন্স্যুরেন্স নিলে ভালো হয়। ফাইনাল এয়ার টিকেট কনফার্ম করুন। প্রয়োজনীয় ডলার এক্সচেঞ্জ করুন। প্রয়োজনীয় ঔষধ ও জরুরি কাগজপত্র প্রস্তুত রাখুন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

  • ভিসা পাওয়ার আগে টিকেট কনফার্ম করবেন না। শুধুমাত্র বুকিং থাকলেই চলবে।
  • ভুল তথ্য দেবেন না। এতে আবেদন বাতিল হতে পারে।
  • এম্বাসির সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং এপ্রুভাল লেটারের আপডেট নিন।
  • ভিসার নিয়ম পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য দূতাবাসের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র

  • Passport — Original passport with at least 6 months validity from the date of arrival in Egypt. Ensure the passport has at least two blank visa pages. If available, submit previous passports.
  • Visa Application Form — Fully completed and signed visa application form. Attach one recent passport-sized photograph to the form
  • Photographs — Two recent passport-sized photographs (35x50mm) with a white background. Photos should be matte paper and taken within the last 6 months.
  • Bank Statements — Original bank statement for the last 6 months. Bank solvency certificate with a minimum balance of BDT 120,000 per person. Both documents should be stamped and signed by the bank.
  • Proof of Occupation — For Business Owners: Copy of the trade license (translated into English). Cover letter on company letterhead detailing the purpose of For Employees: No Objection Certificate (NOC) from the employer on company letterhead. Recent pay slips or salary certificate. For Students: Student ID card copy. NOC from the educational institution.
  • Proof of Accommodation — Confirmed hotel reservations or accommodation details in Egypt.
  • Travel Itinerary — Copy of round-trip flight bookings or itinerary.
  • Additional Documents — For Married Applicants: Marriage certificate copy. For Children: Birth certificate copy. For Dependents: Financial sponsorship letter from the sponsor along with their bank statements and occupation proof.
  • Cover Letter — A personal cover letter detailing the purpose of the visit, duration of stay, and any other relevant information.
শেয়ার করুন Facebook WhatsApp

সাইন আপ করে শেয়ার করুন, পয়েন্ট পান

মিশর টুরিস্ট ভিসা প্রসেস

শেয়ার এন্ড আর্ন-এ পয়েন্ট পান শুধু নিবন্ধিত গ্রাহক। সাইন আপ বা সাইন ইন করলে এই পাতাতেই ফিরে আসবেন, তখন নিজের লিংক দিয়ে শেয়ার করতে পারবেন।

ভিসা নিয়ে আরও জানতে চান?

আমাদের টিম আন্তরিকভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে — বরকতময় সফর সংগী।

সম্পর্কিত লেখা

← ব্লগে ফিরে যান

বাংলাদেশ থেকে মিশর টুরিস্ট ভিসা করার সম্পূর্ণ গাইড | শতাব্দী এভিয়েশন