বেইজিং সিটি ট্যুর প্যাকেজ (গাইড ছাড়া)
এক নজরে
দিনভিত্তিক ভ্রমণসূচি
দিন ১ · বেইজিং আগমন ও হোটেল চেক-ইন (Arrival in Beijing)
বেইজিং বিমানবন্দরে পৌঁছানোর পর আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। প্রাইভেট পরিবহনের মাধ্যমে বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেলে স্থানান্তর। হোটেলে চেক-ইন সম্পন্ন করে বিশ্রাম গ্রহণ। সন্ধ্যায় বেইজিংয়ের বিখ্যাত স্ট্রিট ফুড, শপিং এবং স্থানীয় পরিবেশ উপভোগ করার সুযোগ। বেইজিংয়ে রাত্রিযাপন।
দিন ২ · ঐতিহাসিক বেইজিং ভ্রমণ (Imperial Beijing Exploration)
সারাদিনের দর্শনীয় স্থান ভ্রমণের জন্য প্রাইভেট গাড়ি ও পরিবহন সুবিধা। চীনের ঐতিহাসিক ও বিখ্যাত তিয়ানআনমেন স্কয়ার (Tiananmen Square) পরিদর্শন। চীনের রাজকীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ফরবিডেন সিটি (Forbidden City / Palace Museum) ঘুরে দেখা। জিংশান পার্ক (Jingshan Park) থেকে বেইজিং শহরের মনোরম প্যানোরামিক দৃশ্য উপভোগ। ট্যুর শেষে হোটেলে প্রত্যাবর্তন। সন্ধ্যায় জনপ্রিয় শিদান শপিং ডিস্ট্রিক্টে (Xidan Shopping District) কেনাকাটা ও ঘোরাঘুরির সুযোগ। বেইজিংয়ে রাত্রিযাপন।
দিন ৩ · গ্রেট ওয়াল অ্যাডভেঞ্চার ও অলিম্পিক ল্যান্ডমার্ক ভ্রমণ
সারাদিনের ভ্রমণের জন্য প্রাইভেট গাড়ি ও পরিবহন সুবিধা। বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা বাদালিং গ্রেট ওয়াল (Badaling Great Wall) পরিদর্শন। চীনের ঐতিহাসিক এই মহাপ্রাচীরের ওপর হাঁটা এবং এর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ। বেইজিং অলিম্পিক পার্ক (Beijing Olympic Park) ঘুরে দেখা। বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়াম (Bird's Nest Stadium) এবং ওয়াটার কিউব (Water Cube)-এর সামনে ছবি তোলার সুযোগ। সন্ধ্যায় জনপ্রিয় সানলিতুন বিনোদন ও লাইফস্টাইল এলাকা (Sanlitun Entertainment District) ঘুরে দেখা। ট্যুর শেষে হোটেলে প্রত্যাবর্তন। বেইজিংয়ে রাত্রিযাপন।
দিন ৪ · বেইজিং থেকে প্রস্থান (Departure)
সকালে হোটেলে নাশতা গ্রহণ। হোটেল চেক-আউট সম্পন্ন। প্রাইভেট পরিবহনের মাধ্যমে বিমানবন্দরে স্থানান্তর। চীন ভ্রমণের সুন্দর স্মৃতি নিয়ে নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা।
ট্যুরে যা আছে
- বিমানবন্দর পিক-আপ ও ড্রপ-অফ
- প্রতিদিনের সকালের নাস্তা (Breakfast)
- সিটি ট্যুর ও যাতায়াতের জন্য প্রাইভেট ট্রান্সপোর্টেশন
- বেইজিংয়ের মুসলিম অধ্যুষিত এলাকার কাছাকাছি ৩-তারকা হোটেলে ৩ রাতের আবাসন।
ট্যুরে যা নেই
- আন্তর্জাতিক বিমান টিকিট
- ভিসা ফি
- ব্যক্তিগত খরচ
- দুপুরের ও রাতের খাবার
- উপরে উল্লেখ করা হয়নি এমন যেকোনো সেবা
- দর্শনীয় স্থানগুলোর প্রবেশ টিকিট।
- গাইড বা ড্রাইভারকে প্রদেয় টিপস ও বকশিশ।
এই তারিখ বা ভ্রমণসূচি মিলছে না? নিজের সময় ও বাজেট অনুযায়ী ট্যুর সাজিয়ে দিতে বলুন।
নিজের মতো ট্যুর চাই
