মালদ্বীপ ও শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর — ৬ রাত ৭ দিন (২১ ডিসেম্বর ২০২৬)
এক নজরে
কোথায় থাকবেন
দিনভিত্তিক ভ্রমণসূচি
দিন ১ · ঢাকা থেকে মালদ্বীপ
ফিটস এয়ারে ঢাকা থেকে মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো। বিমানবন্দর থেকে হুলহুমালের হোটেলে নিয়ে যাওয়া ও চেক-ইন। বিকেলে হুলহুমালের সৈকতে হাঁটা ও বিশ্রাম। হুলহুমালেতে রাত্রিযাপন।
দিন ২ · মালদ্বীপে নিজের মতো দিন
সকালের নাস্তার পর দিনটা নিজের পছন্দমতো কাটান। চাইলে (নিজ খরচে) ৩, ৪ বা ৫ তারকা রিসোর্টে ডে-ট্রিপ, প্যারাসেইলিং, জেট স্কি, কায়াকিং বা ফান টিউব রাইড। মালে সিটি, আর্টিফিশিয়াল বিচ ও সার্ফিং পয়েন্ট ঘুরে দেখার সুযোগ। হুলহুমালেতে রাত্রিযাপন।
দিন ৩ · মালদ্বীপের দ্বীপ ও সমুদ্র
সকালের নাস্তার পর ঐচ্ছিক (নিজ খরচে) দ্বীপ ভ্রমণ — গিলি গিলি দ্বীপ, স্টিংরে পয়েন্ট, শিপরেক, ফিশ ট্যাংক ও প্রবালপ্রাচীর। সন্ধ্যায় স্যুভেনির স্ট্রিটে কেনাকাটা। হুলহুমালেতে রাত্রিযাপন।
দিন ৪ · মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা
সকালের নাস্তার পর হোটেল চেক-আউট ও বিমানবন্দরে যাওয়া। ফিটস এয়ারে কলম্বোর উদ্দেশে যাত্রা। কলম্বো বিমানবন্দর থেকে নেগোম্বোর হোটেলে চেক-ইন ও বিশ্রাম। নেগোম্বোতে রাত্রিযাপন।
দিন ৫ · নেগোম্বো থেকে ক্যান্ডি
সকালের নাস্তার পর ক্যান্ডির পথে রওনা। পথে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফ্যানেজ ও স্পাইস গার্ডেন দেখা। ক্যান্ডি সিটি ট্যুর — টেম্পল অব টুথ, ক্যান্ডি লেক ও ক্যান্ডি ভিউপয়েন্ট। ক্যান্ডিতে রাত্রিযাপন।
দিন ৬ · নুওয়ারা এলিয়া ভ্রমণ
সকালের নাস্তার পর পাহাড়ি শহর নুওয়ারা এলিয়ার পথে। পথে রামবোডা জলপ্রপাত, রামবোডা চা বাগান ও সিলন টি মিউজিয়াম। লিটল ইংল্যান্ড খ্যাত নুওয়ারা এলিয়ায় লেক গ্রেগরি, ভিক্টোরিয়া পার্ক, গলফ ক্লাব ও পুরোনো পোস্ট অফিস। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ঘুরে ক্যান্ডিতে ফেরা ও রাত্রিযাপন।
দিন ৭ · কলম্বো সিটি ট্যুর ও ঢাকায় ফেরা
সকালের নাস্তার পর হোটেল চেক-আউট ও কলম্বোর পথে রওনা। কলম্বো সিটি ট্যুর। নির্ধারিত সময়ে কলম্বো বিমানবন্দর থেকে ফিটস এয়ারে ঢাকায় ফেরা।
ট্যুরে যা আছে
- বিমানবন্দর পিক-আপ ও ড্রপ-অফ
- প্রতিদিনের সকালের নাস্তা (Breakfast)
- ঢাকা–মালদ্বীপ–শ্রীলঙ্কা–ঢাকা যাওয়া-আসার বিমান টিকিট (ফিটস এয়ার)
- মালদ্বীপের হুলহুমালেতে ৩-তারকা হোটেলে ৩ রাতের আবাসন
- শ্রীলঙ্কার নেগোম্বোতে (কলম্বো) ৩-তারকা হোটেলে ১ রাতের আবাসন
- শ্রীলঙ্কার ক্যান্ডিতে ৩-তারকা হোটেলে ২ রাতের আবাসন
- ক্যান্ডি, নুওয়ারা এলিয়া ও কলম্বো সিটি ট্যুর
- কলম্বো–ক্যান্ডি–কলম্বো যাতায়াত
- মালদ্বীপ ও শ্রীলঙ্কার সব ভ্যাট ও ট্যাক্স
ট্যুরে যা নেই
- ব্যক্তিগত খরচ
- দুপুরের ও রাতের খাবার
- শ্রীলঙ্কার ভিসা (ETA) ফি — প্রায় ২৫ মার্কিন ডলার
- মালদ্বীপের ওয়াটার স্পোর্টস, রিসোর্ট ও দ্বীপ ভ্রমণ (ঐচ্ছিক, নিজ খরচে)
- উপরে উল্লেখ করা হয়নি এমন যেকোনো সেবা
জরুরি নির্দেশনা ও শর্ত
বুকিং নিশ্চিত করতে জনপ্রতি ৳৪৫,০০০ বুকিং মানি দিতে হবে। ফ্রেশ পাসপোর্টেও এই ট্যুরে যাওয়া যায়; পাসপোর্টের মেয়াদ যাত্রার দিন থেকে অন্তত ৬ মাস থাকতে হবে। মালদ্বীপে বাংলাদেশিরা পৌঁছানোর পর বিনা খরচে অন-অ্যারাইভাল ভিসা পান; শ্রীলঙ্কার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) ফি — প্রায় ২৫ মার্কিন ডলার — প্যাকেজের বাইরে। হোটেল তালিকার যেকোনো একটি বা সমমানের হোটেল দেওয়া হবে। মালদ্বীপের ওয়াটার স্পোর্টস, রিসোর্ট ডে-ট্রিপ ও দ্বীপ ভ্রমণ ঐচ্ছিক এবং নিজ খরচে। একক যাত্রী, দম্পতি বা গ্রুপ — সবার জন্য বুকিং করা যায়।
এই তারিখ বা ভ্রমণসূচি মিলছে না? নিজের সময় ও বাজেট অনুযায়ী ট্যুর সাজিয়ে দিতে বলুন।
নিজের মতো ট্যুর চাই


