Hajj Licence No. 532 (HL-532)Hajj Licence No. 532Sat–Thu, 10am – 6pm+880 13 0346 8400বাংলাEnglish
CampaignsOnlineFreeDone

স্বপ্নের উমরাহ

31 July 2026, 11:13 amOnline
স্বপ্নের উমরাহ

At a glance

Date31 July 2026 – 31 October 2026
Period31 July 2026, 11:13 am – 31 October 2026, 11:13 am
ToOnline
TypeCampaigns
Online linkIn your dashboard once registration is confirmed

What the event covered

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা সারাজীবন দীনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছেন — মসজিদে আজান দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন।

তাঁদের অন্তরে আল্লাহর ঘরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও আর্থিক সংকট সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি — একটি সত্যিকারের স্বপ্নকে সাহায্য করাই সবচেয়ে বড় সদকা।

তাই আমরা শুরু করেছিলাম "স্বপ্নের উমরাহ" ক্যাম্পেইন — যেখানে আপনার গল্পই আপনার টিকিট।

কে আবেদন করতে পেরেছেন (আর্থিকভাবে অসচ্ছল এবং উমরাহ করার আন্তরিক আগ্রহ আছে এমন):

  • ইমাম — মসজিদের নিয়মিত ইমাম যিনি সক্রিয়ভাবে জামাত পরিচালনা করছেন
  • মোয়াজ্জেন — নিয়মিত আজান দেওয়ার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি
  • আলেম — মাদরাসা শিক্ষক বা দ্বীনি শিক্ষায় নিবেদিত ব্যক্তি
  • নিয়মিত মুসুল্লি — এলাকার মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে শরিক হন

বাংলাদেশের যেকোনো জেলার মানুষ আবেদন করতে পেরেছেন।

বিজয়ী যা পাবেন — আমাদের উমরাহ কাফেলার সাথে সম্পূর্ণ বিনামূল্যে সফর:

  • বিমান টিকিট — ঢাকা থেকে জেদ্দা বা মদিনা যাওয়া-আসা
  • উমরাহ ভিসা প্রক্রিয়াকরণ
  • মক্কা ও মদিনায় হোটেলে থাকা
  • সফরকালীন খাবার
  • মক্কা-মদিনায় যাতায়াত ও অভিজ্ঞ গাইড
  • প্রয়োজনীয় সকল কাগজপত্র

আবেদনের পদ্ধতি:

  • ৩–৫ মিনিটের একটি ভিডিও — সাধারণ স্মার্টফোনই যথেষ্ট
  • ভিডিওতে নিজের পরিচয়, স্বপ্নের গল্প, চেষ্টার কথা আর আল্লাহর ঘরে গেলে কার জন্য দোয়া করবেন
  • ভিডিওটি সরাসরি আমাদের WhatsApp নম্বরে পাঠানো
  • বিচারক প্যানেলের মূল্যায়ন, বিজয়ী ঘোষণা ফেসবুক লাইভে

মূল্যায়নের মানদণ্ড:

  • উমরাহর আগ্রহ ও অন্তরের আকুলতা — ৪০%
  • যাওয়ার জন্য ব্যক্তিগত চেষ্টার প্রমাণ — ৩০%
  • আর্থিক অসচ্ছলতা — ২০%
  • দ্বীনি সম্পৃক্ততা ও সেবা — ১০%

বিচারক প্যানেল: বিশ্বস্ত আলেম প্রতিনিধি, সমাজসেবী প্রতিনিধি ও ক্যাম্পেইন টিমের প্রতিনিধি। প্রয়োজনে স্থানীয় মসজিদ বা পরিচিত ব্যক্তির কাছ থেকে তথ্য যাচাই করা হতে পারে।

আল্লাহ আমাদের সবাইকে তাঁর ঘরের মেহমান হওয়ার তৌফিক দিন।

FAQ

ভিডিও কোন ভাষায় করতে হবে?

বাংলায়, সাধারণ কথ্য ভাষায় — আনুষ্ঠানিক ভাষার দরকার নেই।

ভিডিও কোয়ালিটি কেমন হতে হবে?

সাধারণ স্মার্টফোনে তোলা ভিডিওই যথেষ্ট। কোয়ালিটি নয়, গল্পের আন্তরিকতাই আসল।

অন্যজন বানিয়ে দিলে কি হবে?

হ্যাঁ, পরিচিত কেউ শুট করতে সাহায্য করতে পারবেন। তবে ভিডিওতে আবেদনকারী নিজেই কথা বলবেন।

পাসপোর্ট না থাকলে কি আবেদন করা যাবে?

হ্যাঁ। বিজয়ী নির্বাচিত হলে পাসপোর্ট তৈরিতে আমরা সহায়তা করব।

বাংলাদেশের বাইরে থেকে আবেদন হবে?

না। এই ক্যাম্পেইন শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য।

একজনের পক্ষে অন্যজন ভিডিও পাঠাতে পারবেন?

না, আবেদনকারীকে নিজের নম্বর থেকেই পাঠাতে হবে। তবে অন্যরা তাঁকে এই সুযোগের কথা জানাতে পারবেন।

বিজয়ী একা যাবেন নাকি সাথে কেউ থাকবেন?

বিজয়ী আমাদের উমরাহ কাফেলার সাথে যাবেন। পুরো সময় অভিজ্ঞ গাইড সঙ্গে থাকবেন।

স্বপ্নের উমরাহ | Shatabdi Aviation